তিন সপ্তাহ পর আজ সংসদের অধিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন সপ্তাহের বেশি সময় বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন আজ রোববার বিকেল সোয়া চারটায় আবার শুরু হচ্ছে। গত ২৭ অক্টোবর ঈদ সামনে রেখে সংসদের অধিবেশন মুলতবি করা হয়েছিল। গত ২০ অক্টোবর সংসদের চলতি একাদশ অধিবেশন শুরু হয়। সংসদের চলতি অধিবেশন পুরো নভেম্বর মাসজুড়ে চলবে বলে জানা গেছে। আজকের দিনের কার্যসূচিতে আইনগত সহায়তা বিল-২০১১ পাস করাসহ বেশ কিছু নোটিশ রাখা হয়েছে।