তিন সহকারী প্রক্টরের পদত্যাগ, শিক্ষকদের কর্মসূচি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তিনজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। এদিকে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। গত সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের তিনজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। তাঁরা হলেন: আবু হেনা মোস্তফা জামাল, মো. আনিসুর রহমান ও আনোয়ার ওহাব। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মসলেম উদ্দিন জানান, তাঁদের পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি বলে জানিয়েছেন উপাচার্য।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে শিক্ষকেরা শিক্ষক সমিতির ব্যানারে প্রশাসন ভবনের ভেতরে দ্বিতীয় দিনের মতো অবস্থান করেন। এ সময় দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। তাঁরা জানান, হামলার ঘটনা ন্যক্কারজনক। এ হামলায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে শিক্ষকেরা উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।