তিন সুযোগে বাল্যবিবাহ ২৫ ভাগ কমানো সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরীদের শিক্ষা সহায়তা, জেন্ডার বিষয়ে সচেতনতা ও জীবিকার সুযোগ করে দিলে বাল্যবিবাহ ২৫ শতাংশ কমানো সম্ভব। সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য পাওয়ার দাবি করা হয়।
আজ বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এই গবেষণা ফলাফল উপস্থাপন করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান পপুলেশন কাউন্সিল এ গবেষণা করেছে। এতে আর্থিক সহায়তা দিয়েছে নেদারল্যান্ডস সরকার। খুলনা, সাতক্ষীরা ও নড়াইলের প্রায় ১০ হাজার কিশোরীকে নিয়ে তিন বছর ধরে এই গবেষণা চালানো হয়।
গবেষণা ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ‘নতুন আইনে মেয়েদের সর্বনিম্ন বিয়ের বয়স ১৮ বছরই থাকছে।’