প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কাউট আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে জেলার তিন স্কাউট নেতাকে গতকাল শনিবার উডব্যাজ দেওয়া হয়েছে। বাংলাদেশ স্কাউটের পরিচালক (প্রশিক্ষণ) মো. মমতাজ আলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, রেলওয়ে অঞ্চলের নয়জন ইউনিট ও সহকারী ইউনিট লিডারকে উডব্যাজের জন্য নির্বাচন করা হয়। এর মধ্যে ওই তিনজন সৈয়দপুরের। নির্বাচিত ব্যক্তিরা হলেন সৈয়দপুরের ইন্টারন্যাশনাল স্কুলের স্কাউট ইউনিটের লিডার মোছা. মোসাররাত, একই প্রতিষ্ঠানের সহকারী ইউনিট লিডার নিলুফা ইয়াসমিন ও মো. আজিমুদ্দিন। সৈয়দপুর রেলওয়ে জেলা স্কাউটের সভাপতি মুহাম্মদ কুদরত ই খুদা বলেন, ‘সৈয়দপুরের তিনজন ওই সম্মানে ভূষিত হওয়ায় আমরাও গর্বিত।’