তিন স্থানে ডাকাতি হামলায় আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গত বুধবার রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের অস্ত্রের আঘাতে ছয়জন আহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: নোয়াখালী: কবিরহাট উপজেলার লেমুয়া গ্রামে বিএনপির নেতা আবদুল হান্নানের বাড়িতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাতি হয়েছে। ১৫-১৬ জনের একদল ডাকাত বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আবদুল হান্নান (৪২) ও তাঁর বাবা আবদুল মান্নান (৬৫) আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): বুধবার দিবাগত রাত দুইটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত উপজেলার ইসলামাবাদ গ্রামের সৌদিপ্রবাসী লাখী মিয়ার বাড়িতে হানা দেয়। তারা দুই লাখ টাকা ও স্বর্ণালংকারসহ চার লাখ টাকার মালামাল লুট করে। বাধা দিতে গেলে ডাকাতেরা লাখী মিয়ার শ্বশুর আমির হোসেনের দুই হাতের রগ কেটে ফেলে। লোকজনের চিত্কারে গ্রামবাসী এগিয়ে এসে শাহিন মিয়া নামের এক ডাকাতকে ধরে পিটুনি দেয়। অন্যরা পালিয়ে যায়। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সিকদারপাড়া গ্রামের জাগির হোসেনের বাড়িতে ডাকাত দল হামলা চালায়। ডাকাতদের পিটুনিতে পরিবারের তিন সদস্য আহত হয়েছেন।