তিন স্থানে লেখাজোকা কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরলিক্স ও কিশোর আলোর আয়োজনে চলছে স্বপ্নের গল্প প্রতিযোগিতা। এর প্রস্তুতির অংশ হিসেবে দেশের ২০টি বিদ্যালয়ে লেখা ও আঁকার কর্মশালা চলছে।
গতকাল বৃহস্পতিবার সারা দেশে তিনটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি বালিকা উচ্চবিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চবিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজধানীতে অনুষ্ঠিত দুটি কর্মশালা পরিচালনা করেন কিশোর আলো সম্পাদক আনিসুল হক ও শিল্পী বিপুল শাহ্। মোহাম্মদপুর প্রিপারেটরি বালিকা উচ্চবিদ্যালয়ের কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ সেলিনা বানু। আর ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. হারুনুর রশিদ ও গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার নুসরাত জাহান।
ময়মনসিংহে অনুষ্ঠিত কর্মশালাটি পরিচালনা করেন চিত্রশিল্পী তাপস মজুমদার, লেখক কামরান পারভেজ ও কামাল মুহম্মদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ রায়হান উদ্দিন।