তিন স্থানে লেখাজোকা কর্মশালা অনুষ্ঠিত
হরলিকস ও কিশোর আলোর আয়োজনে চলছে স্বপ্নের গল্প প্রতিযোগিতা। এর প্রস্তুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্কুলে লেখা ও আঁকার কর্মশালা চলছে।
গতকাল রোববার তিনটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঢাকায় ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয় ও সিভিল এভিয়েশন উচ্চবিদ্যালয়ে এবং চট্টগ্রামে গরীবে নেওয়াজ উচ্চবিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকায় ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়ে কর্মশালাটি পরিচালনা করেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। এ সময় উপস্থিত ছিলেন ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা আক্তার।
চট্টগ্রামে দুপুর ১২টায় চট্টগ্রাম বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক শিহাব জিশানের সঞ্চালনায় কর্মশালা শুরু হয়।
উদ্বোধন করেন গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর হেড অব বিজনেস আবু ইউসুফ ও গরীবে নেওয়াজ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান ফয়জুল ইসলাম।