তিন স্থানে স্কুলছাত্রসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ ও মৌলভীবাজারে গত দুদিনে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: গতকাল সোমবার দুপুর দুইটার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের সদর উপজেলার গাজারিয়া নামক স্থানে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র বাবু (১৩) নিহত হয়েছে। এ ঘটনায় ছাত্র ও গ্রামবাসী গতকাল ওই সড়ক অবরোধ করে। নিহত বাবু সদর উপজেলার বাহুকা কারিগরি স্কুলের নবম শ্রেণীর ছাত্র। এর আগে দুপুর বারোটার দিকে একই সড়কের ছোনগাছা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পাশে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আব্দুল কুদ্দুস (৩০) নামে একজন নিহত হন। মৌলভীবাজার: ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার পৌর এলাকায় গত রোববার রাতে বাসচাপায় আব্দুল মজিদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। সদর থানার সামনে সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।