তিন স্থানে সড়ক দুর্ঘটনা নিহত ৩
যশোর, সাতক্ষীরা ও গোপালগঞ্জে গত মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:যশোর: গ্রেপ্তার এড়াতে ফেনসিডিলের ট্রাক নিয়ে দ্রুতগতিতে বেরিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী পরিবহনের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। ট্রাকচালকের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকালে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার লাউজানি এলাকায় র্যাব-৬-এর একটি দল ট্রাকটি ধাওয়া দিলে এ দুর্ঘটনা ঘটে।এ সময় আহত হন র্যাব-৬-এর সহকারী পরিচালক সাত্যকি কবিরাজ ও যাত্রীবাহী পরিবহনের চালক শুকুর আলী। তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাতক্ষীরা: মঙ্গলবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার-শ্যামনগর সড়কের কালীগঞ্জ উপজেলার নলতা চৌমুহনী মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর আলী সরদার (৬০) নামের এক লোকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বাড়ি কালীগঞ্জ উপজেলার দুদুড়িয়া গ্রামে। তিনি নলতা থেকে বাজার করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেঞ্চদ মাসুদ ঘটনা নিশ্চিত করে জানান, সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত নুর আলীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।গোপালগঞ্জ: মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রউফ মিয়া মাসিক পেনশন ভাতা তোলার জন্য মুকসুদপুর যাওয়ার পথে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুরে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর বাড়ি কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নে।