তিন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা, শেরপুর ও জামালপুরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:আনোয়ারা (চট্টগ্রাম): গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পিএবি সড়কের চাতরী চৌমুহনী বাজারে বাসচাপায় আইয়ুব আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি কর্ণফুলী থানার শাহ মীরপুর গ্রামে।শেরপুর: শহরের তাতালপুর এলাকায় ট্রাকের ধাক্কায় সোমবার সকালে শ্যামল মিয়া (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে সদর উপজেলার বালিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।জামালপুর: সোমবার দুপুরের দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের ছনকান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছয় বছরের শিশু তৃষা নিহত হয়। এ খবরে এলাকাবাসী বেলা দেড়টা থেকে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। নিহত তৃষা ছনকান্দা গ্রামের খোরশেদ আলমের মেয়ে।