তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি, রাজবাড়ী সদর ও কুমিল্লার দাউদকান্দিতে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:কালকিনি (মাদারীপুর): ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় গতকাল বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রী কালকিনি উপজেলার ছোট চরকয়ারিয়া গ্রামের আ. খালেক মজুমদারের ছেলে মো. রাজীব (২৩) নিহত হন।গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের সদর উপজেলার বসন্তপুর বাজারের সামনে গতকাল বাসের চাপায় রিজিয়া পারভীন (৪৫) নামের এক পথচারী নিহত হন। তিনি সদর উপজেলার বর ভবানীপুর গ্রামের মোরাদ ফকিরের ছেলে।দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার আমিরাবাদে গতকাল বাসের চাপায় আমিরাবাদ গ্রামের সাহিদা জামান (৩২) নিহত হন।