তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গাইবান্ধার পলাশবাড়ীতে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:গাইবান্ধা: ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ী এলাকায় গতকাল গাছের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে বাসযাত্রী পলাশবাড়ী উপজেলার পার আমলাগাছি গ্রামের আফিয়া খাতুন (৫০) নিহত হন।সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদে সোমবার একটি মোটরসাইকেলের চাপায় মিন্টু শেখ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সে টাঙ্গাইলের ভুয়াপুর এলাকার আবদুল হান্নানের ছেলে।চাঁপাইনবাবগঞ্জ: মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর ওপর সোমবার রাতে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী নওগাঁর নিয়ামতপুর উপজেলার মীর্জাপুর গ্রামের আজাদ আলী (৪০) নিহত হন।