তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র, রাজবাড়ীর গোয়ালন্দে এক বৃদ্ধ এবং মাগুরায় দুই ব্যবসায়ী নিহত ও চারজন আহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:মেহেরপুর: জেলার আমঝুপি সড়কে দ্রুতগামী ট্রাকের চাপায় গতকাল শনিবার ফজলে রাব্বী নামে এক মাদ্রাসাছাত্র ঘটনাস্থলেই মারা গেছে। সে খোকসা গ্রামের কফিল উদ্দিনের ছেলে এবং আমঝুপি আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। মাগুরা: শুক্রবার সকালে মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল নামক এলাকায় ট্রাক উল্টে দুই পেঁয়াজ ব্যবসায়ী নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত দুই ব্যবসায়ী হলেন শ্রীপুর উপজেলার চন্ডিপুর গ্রামে সায়েম মণ্ডল (৩৫) ও উজ্জ্বল শেখ (৩২)। গোয়ালন্দ (রাজবাড়ী): সদর উপজেলার বসন্তপুর বাসস্ট্যান্ডে শুক্রবার বিকেলে দ্রুতগামী বাসের চাপায় আব্দুর রশিদ খাঁ (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমেদ আলী বেপারীপাড়ায়।