তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
খাগড়াছড়ির মানিকছড়ি, সাতক্ষীরার তালা ও চুয়াডাঙ্গায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:রাঙামাটি: চট্টগ্রাম-রাঙামাটি সড়কের খাগড়াছড়ির মানিকছড়িতে গতকাল রোববার একটি মাইক্রোবাস সড়কে দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে একটি অটোরিকশার চালক মো. রফিক (২২), যাত্রী মনীষ দেওয়ান (৩০) ও অজ্ঞাতনামা একজন আদিবাসী যাত্রী নিহত এবং অন্য অটোরিকশার চারজন আহত হন।সাতক্ষীরা: তালা উপজেলার গোনালী এলাকায় গতকাল বাসের ছাদ থেকে পড়ে অমূল্য মল্লিক (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি যশোরের কেশবপুর উপজেলার কেষ্টনগর গ্রামের হীরালাল মল্লিকের ছেলে। অমূল্য মল্লিক গতকাল সকালে কাঁচামাল নিয়ে খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী বাসের ছাদে ওঠেন।চুয়াডাঙ্গা: সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে গত শনিবার সন্ধ্যায় দ্রতগামী একটি মাইক্রোবাসের চাপায় সুমাইয়া আক্তার (৪) নামের এক শিশু নিহত হয়। সে পাশের মানিকদিয়া গ্রামের সোলায়মান হকের মেয়ে।