তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম ও সিরাজগঞ্জের সলঙ্গায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। পাবনার ঈশ্বরদীতে গত রোববার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: বগুড়া-নাটোর মহা-সড়কের নন্দীগ্রাম উপজেলার ইউসুবপুর এলাকায় সকাল সাড়ে নয়টায় একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ছাদে থাকা দুই যাত্রী গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁরা হলেন নাটোরের সিংড়া উপজেলার খড়িপাকিয়া গ্রামের আশরাফ আলী (৫০) এবং ইটালী গ্রামের মমতাজ উদ্দিন (৬০)। এ দুর্ঘটনায় আরও আটজন আহত হয়।সিরাজগঞ্জ: সলঙ্গা থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সমবায় পেট্রলপাম্প স্টেশনের কাছে সকালে একটি বাস ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক সলঙ্গা থানার আমসারা গ্রামের গোলবার হোসেনের ছেলে আবদুুল আলীম (৩০) নিহত হন। ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী-পাবনা মহাসড়কের উপজেলার ঢুলটির বহরপুর গ্রামে গত রোববার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুই মোটরসাইকেলের আরোহী ঈশ্বরদীর দাশুড়িয়া এলাকার ফারুক হোসেন (৩৫) এবং আটঘরিয়া উপজেলার আতিকুর রহমান (২৬) নিহত হন। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।