তিন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সোমবার সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। মাগুরা ও রাজবাড়ীতে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:শরীয়তপুর: শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের সাজনপুর বাজারের কাছে সোমবার রাত দুইটায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ওই বাসের যাত্রী বাগেরহাটের মংলা উপজেলার হোসনে আরা (৬০) নিহত ও আরও ২০ যাত্রী আহত হন। অপর ঘটনায় সদর উপজেলার কোটাপাড়ায় রাত ১২টায় একটি টেম্পো উল্টে যায়। এতে টেম্পোর যাত্রী ভোজেশ্বর বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩০) নিহত হন। মাগুরা: মাগুরা-ফরিদপুর সড়কের মাগুরা রামনগর মহাসড়ক পুলিশ ফাঁড়ির কাছে গতকাল মঙ্গলবার ভোরে ট্রাকের চাপায় আবদুল কাদের (৩০) নামে এক ভ্যানযাত্রী নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।রাজবাড়ী: রাজবাড়ী-ফরিদপুর সড়কের সদর উপজেলার কামালদিয়া এলাকায় সোমবার টেম্পোর চাপায় সজীব (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সে আলীপুর ইউনিয়নের আলমগীর মিয়ার ছেলে।