তিন স্থানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাখালী, বনানী ও গুলশান এলাকার পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে আদালত পরিচালিত হয়। নির্ধারিত পরিমাপের চেয়ে চওড়া সাইনবোর্ড লাগানোর অপরাধে মহাখালীর দুটি মোবাইল ফোন বিক্রেতা প্রতিষ্ঠান এবং বনানীর চেয়ারম্যানবাড়িতে অবস্থিত দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। প্রতিষ্ঠান চারটিকে অবিলম্বে সিটি করপোরেশনের নির্ধারিত পরিমাপের সাইনবোর্ড স্থাপনের পরামর্শ দেওয়া হয়।
একই ভ্রাম্যমাণ আদালত ফুটপাত ও রাস্তায় নির্মাণসামগ্রী রাখার অপরাধে গুলশান ২ নম্বরের একটি ভবনের নির্মাতা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এই পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর অধীনে পাঁচটি মামলাও করা হয়। বিজ্ঞপ্তি