তিন হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি ২১ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে আওয়ামী লীগের মিছিলে তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া তিন হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি হবে আগামী ২১ জুলাই৷ গতকাল বৃহস্পতিবার বিচারিক হাকিম কুদরত ই এলাহী শুনানির এ দিন ধার্য করেন৷
চট্টগ্রাম আদালতের জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে জানান, ভূজপুরের তিনটি হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন বিচারক ২১ জুলাই ধার্য করেছেন৷ এ ছাড়া একটি হত্যা মামলার বাদী এ অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করতে আদালতে সময়ের আবেদন করেন৷