প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার তিন কূটনীতিককে যুক্তরাজ্য ও শ্রীলঙ্কায় হাইকমিশনার এবং বেলজিয়ামে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। এঁদের মধ্যে বেলজিয়ামের রাষ্ট্রদূত ইসমাত জাহানকে যুক্তরাজ্যের হাইকমিশনার এবং ইতালির রাষ্ট্রদূত শাহাদাত হোসেনকে বেলজিয়ামের রাষ্ট্রদূত পদে বদলি করেছে। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বহুপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কবিষয়ক অণু বিভাগ) রিয়াজ হামিদুল্লাহকে শ্রীলঙ্কায় হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।