তিন হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ গ্যাস-সংযোগ উচ্ছেদে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের কয়েকটি এলাকায় গতকাল মঙ্গলবার অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে তিনটি গ্রামের অন্তত তিন হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাসের সাভার কার্যালয় সূত্রে জানা গেছে, তেঁতুলঝোড়া ইউনিয়নের আর্জেন্টপাড়া, হরিণধরা ও বাগবাড়ি এলাকায় গতকাল অভিযান চলে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইয়াছমিন। অভিযানকালে তিন গ্রাম থেকে অবৈধ সংযোগের দুই ইঞ্চি ও এক ইঞ্চি ব্যাসের ১৬ হাজার ৬৫০ ফুট পাইপ উচ্ছেদ করা হয়।
তিতাসের সাভার কার্যালয়ের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বলেন, অবৈধ গ্যাস-সংযোগ উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া। এর অংশ হিসেবে গতকাল ওই তিনটি এলাকায় অভিযান চালানো হয়।