তিন হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কোতোয়ালি থানার আন্দরকিল্লা এলাকার একটি আবাসিক হোটেল থেকে তিন হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম সিরাজ উদ্দিন (৩২)। গতকাল বুধবার বিকেলে আন্দরকিল্লার হোটেল আল ঈমাম-এর ৪১৮ নম্বর কক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করেন। অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ইয়াবার ক্রেতা সেজে সিরাজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।