তিন হাজার বস্তা ইউরিয়া সার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবল বর্ষণ আর জোয়ারে ভৈরব নদের পানি মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় যশোরের অভয়নগর উপজেলায় নওয়াপাড়ায় নদের তীরে স্তূপ করে রাখা প্রায় তিন হাজার বস্তা ইউরিয়া সার গত শুক্রবার পানিতে তলিয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদেশ থেকে ইউরিয়া সার আমদানির পর চট্টগ্রামের সরবরাহকারী প্রতিষ্ঠান নবাব অ্যান্ড কোং গত বছরের ডিসেম্বরে প্রায় ২০ হাজার বস্তা সার কার্গোতে করে নদীপথে নওয়াপাড়ায় নিয়ে ভৈরব নদের ব্রাদার্স ঘাটে স্তূপ করে রাখে। নবাব অ্যান্ড কোংয়ের কর্মকর্তা মাহাবুব হোসেন বলেন, গত শুক্রবার সন্ধ্যায় ড্যাম্প ভেঙে পড়লে প্রায় তিন হাজার বস্তা সার পানিতে তলিয়ে যায়, যার মূল্য প্রায় ২০ লাখ টাকা। প্রায় ১১ হাজার বস্তা সার সরিয়ে নেওয়া হয়েছে।