তিন হাজার মণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরমালিনযুক্ত তিন হাজার ২০০ মণ আম, জাম এবং ১৫ লাখ লিচু ধ্বংস করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)৷ রাজধানীর আটটি প্রবেশপথে ১২ ঘণ্টায় তল্লাশিচৌকি বসিয়ে তারা এসব ফল ধ্বংস করে৷
এসব ফলে ফরমালিন মেশানোর সঙ্গে জড়িত থাকার দায়ে তিনজনকে কারাদণ্ডাদেশ ও ১২ জনকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত৷ গতকাল বৃহস্পতিবার মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (গোয়েন্দা পুলিশ-ডিবি) মো. মনিরুল ইসলাম এ তথ্য জানান।