তিন হাজার লিটার মদসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলার তাড়াশের তালম ইউনিয়নের গুল্টা গ্রামে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয়ভাবে তৈরি প্রায় তিন হাজার লিটার বাংলা চোয়ানি মদসহ অতুল নামের একজনকে গ্রেপ্তার করেছে।পরে ভ্রাম্যমাণ আদালত অতুলকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।পুলিশ সূত্র জানায়, বুধবার বিকেলে একদল পুলিশ গুল্টা গ্রামের আটটি বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতরের গর্তে থাকা প্রায় তিন হাজার লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। বাড়ির সবাই পালিয়ে গেলেও অতুল নামের একজন ব্যবসায়ীকে পুলিশ আটক করে। পরে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলতাফ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই আদেশ দেন।