তিন হাজার শিশুর আনন্দের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলায় প্রায় তিন হাজার সুবিধাবঞ্চিত শিশু-কিশোরের জন্মদিন উদ্যাপন করল বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। মংলার সেন্ট পলস উচ্চবিদ্যালয় হলরুমে গত মঙ্গলবার সকাল ১০টায় এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ২ হাজার ৯২০ জন সুবিধাবঞ্চিত শিশু-কিশোর উপস্থিত ছিল। ২০০০ সাল থেকে মার্চ অথবা এপ্রিল মাসের কোনো এক দিন সংস্থাটি এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে।
হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী টুম্পা মণ্ডল বলে, ‘আশপাশে সচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের যখন জন্মদিন পালিত হয়, তখন দূর থেকে ভাবতাম, আমারও যদি জন্মদিন পালন হতো। আজ আমাদের আশা পূরণের দিন।’
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, মংলা উপজেলায় ৩ হাজার ৭৫০ জন দরিদ্র শিশু ও কিশোর-কিশোরীকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ হাবিবুন নাহার। অনুষ্ঠানে কেক কাটা হয় এবং শিশু-কিশোরদের জন্মদিনের বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। সবশেষে শিশু-কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।