তিন ‘ম’-কে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড গরম উপেক্ষা করে গতকাল বুধবার সকাল নয়টা থেকে নওগাঁ করোনেশন হল সোসাইটি মিলনায়তনে একে একে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। বেলা ১১টায় বন্ধুসভার সভাপতি জুলহাজ-উর-রশিদের কণ্ঠে ভেসে ওঠে অনুষ্ঠান শুরুর ঘোষণা। অতিথিরা শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থ এই তিন ‘ম’কে পরিহারের আহ্বান জানান।প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশের মতো গতকাল নওগাঁয় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে বন্ধুসভার সদস্যরা সার্বিক সহায়তা করেন।শুরুতেই নওগাঁর পৌর চেয়ারম্যান এম এ রকীব শপথবাক্য পাঠ করান। প্রথম আলোর নওগাঁ জেলা প্রতিনিধি সাইদুর রহমান স্বাগত বক্তব্য দেন।সংস্কৃতিসেবী ময়নুল ইসলাম বলেন, এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তিনি শিক্ষার্থীদের রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় সবাই রক্তদানের শপথ করেন। শিক্ষক সেকেন্দার আলী, রবির আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি অরুণ কর্মকার, শিক্ষার্থী নাফিকুল ইসলাম, দিল আফরোজ, কণিকা পারভিন, তাসমিনা তাহসিম বক্তৃতা করেন।নওগাঁ আস্তান মোল্লা কলেজের অধ্যক্ষ মর্তুজা রেজা বলেন, “আসুন আমরা সবাই মিলে তিনটি ‘ম’কে পরিহার করি। এগুলো হচ্ছে মাদক, মিথ্যা ও মুখস্থ।” উপস্থাপনা করেন বন্ধুসভার সজল ও রাজু। নৃত্য পরিবেশন করেন বন্ধু সবুর। শেষ হয় স্থানীয় ব্যান্ড ‘পিয়ারলেসের’ গান দিয়ে।