তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ডাকাতির অভিযোগে এলাকাবাসী তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে। আটক ব্যক্তিরা হলেন রংপুর কোতোয়ালি থানার পাগলা পীর হরকতল্লী বাজার এলাকার মো. ফিরোজ মিয়া, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সলিমনগর দক্ষিণপাড়া এলাকার মো. সাদেকুল এবং ঠাকুরগাঁও সদর থানার গড়েয়া গোপালপুর গ্রামের মো. ভুট্টু। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে হীরামনি এলাকায় একদল ডাকাত ডাকাতি করছিল। এ সময় এলাকাবাসী ছুটে এসে তিনজনকে ধরে ফেলতে সক্ষম হয়। দিনাজপুর অফিস