প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর থানা-পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকৃতরা হলেন উপজেলার কাটলা ইউনিয়নের বকুল হোসেন (৩৫), জাহান আলী (৩৪) ও ফুলবাড়ী উপজেলার মধ্যম মহেশপুর গুচ্ছগ্রামের হাসানুর রহমান (৩৫)। বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত উপজেলার কাটলা বাজারে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বকুলকে ১০ পুরিয়া গাঁজাসহ আটক করে। পরে ইউএনও এস এম মনিরুজ্জামান আল মাসউদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এদিকে পুলিশের দুটি দল ওই রাতেই পৃথক স্থান থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ সাহেব ও একাধিক মাদক মামলার আসামি জাহানকে গ্রেপ্তার করে।