প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরূপনগর এলাকা থেকে বুধবার রাতে চার কেজি ৬০০ গ্রাম বিস্ফোরক, ১৭টি ককটেল ও ১১টি রামদা উদ্ধার করেছেন র্যাব সদস্যরা। গতকাল বেলা দেড়টার দিকে র্যাব কর্মকর্তা মেজর সাইফুজ্জামান জানান, উপজেলা পরিষদ মার্কেটের একটি দোকান থেকে এগুলো উদ্ধার করা হয়। পরে দোকানের মালিক মোহাম্মদ আলী এবং তাঁর দুই সহযোগী রবিউল ইসলাম ও আবুল কালাম আজাদকে আটক করা হয়।