তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রাম থেকে দেশি অস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জামসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্র জানা গেছে, গতকাল শুক্রবার গ্রামের একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে সজীব ইসলাম (২০), মোতালেব মীর (২৪) ও ফোরকান মোড়লকে (২৮) আটক করা হয়। এ সময় জুয়ার আসরের কাছ থেকেই পাঁচটি রামদা, তিনটি চাপাতি ও একটি চায়নিজ কুড়াল এবং বোমা তৈরির গানপাউডার উদ্ধার করা হয়।  অভয়নগর (যশোর) প্রতিনিধি।