তিনজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ করতে এসে বরকে কারাগারে যেতে হয়েছে। এ ছাড়া বরের বাবা এবং কনের বাবাকেও কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বেলা আড়াইটায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তাঁরা হলেন বর হাসান মোল্যা, তাঁর বাবা আহছান মোল্যা ও কনের বাবা মোশারফ তরফদার। তাঁদের বাড়ি উপজেলার কাশিমাড়ি গ্রামে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, প্রতিবেশী লোকজনের মাধ্যমে বাল্যবিবাহের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম মোশারফ তরফদারের বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন দেখে ওই তিনজনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর হাসান মোল্যাকে এক মাস, আহসান মোল্যা ও মোশারফ তরফদারকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।