তিনজন কারাগারে ওয়্যারলেস সেট উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়ার নাজমুল হোসেন, ভৈরবপুর উত্তরপাড়ার মো. মুন্না ও নিউ টাউন এলাকার মোবারক হোসেন। গতকাল বিকেল পর্যন্ত পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল সাঁড়াশি অভিযান চালিয়েও আলমগীরের লুণ্ঠিত ওয়্যারলেস ও মুঠোফোন সেট উদ্ধার করতে পারেনি। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসলাম উদ্দিন বলেন, বুধবার এসআই নাহিদ হাসান বাদী হয়ে হত্যার চেষ্টা ও ওয়্যারলেস সেট ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেন। ওই তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।