তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের ডগরমোরা থেকে পুলিশ গতকাল বুধবার দুপুরে নয়টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। নাশকতার উদ্দেশ্যে তাঁরা এসব বোমা বানাচ্ছিলেন বলে পুলিশ জানায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাজধানীর মিরপুরের ইকবাল হোসেন (২৩) এবং ডগরমোরা এলাকার তৈয়বুর রহমান (২৫) ও শিপন (২২)। সাভার মডেল থানার পুলিশ জানায়, খবর পেয়ে ডগরমোরা এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে গতকাল দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।