তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে মুক্তিপণের ২০ লাখ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গল ও বুধবার র‌্যাব-১১-এর একটি দল কালীগঞ্জের বক্তাপুর ইউনিয়নের ফুলদি ও জাংলা ইউনিয়নের জাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার ফুলদি গ্রামের রুবী (২৫), একই এলাকার সাইফুল ইসলাম (৩৫) ও তাঁর বোন রাহিমা (২২)। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব-১১-এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।