তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুর থানার পুলিশ ফৌজদারি আইনে উপজেলার তিন যুবককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ছাতড়া বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন উপজেলার চন্দননগর গ্রামের আমীর সরদারের ছেলে উজ্জ্বল বাবু (২৩), আবদুর রশিদের ছেলে শাহীন আলম (২১) ও আবুল হোসেন মণ্ডলের ছেলে ইমরান কবীর (১৯)। নিয়ামতপুর থানার ওসি ওবায়দুল হক বলেন, মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার ছাতড়া বাজারে ওই তিন যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পুলিশের টহল দলটি নাম-পরিচয় জানতে চাইলে তাঁরা বিভ্রান্তিমূলক তথ্য দেন। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।