তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সানবাড়ী বাজার-সংলগ্ন সোমেশ্বরী নদীতে চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধরমপাশা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেসুর রহমান খান বলেন, সোমেশ্বরীসহ আশপাশের নদীগুলোতে কয়লা, বালু, পাথরবোঝাই বাল্কহেড ও নৌকার লোকজনের কাছ থেকে একটি চক্র চাঁদা আদায় করে আসছে। চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল দুপুরে পাশের জামালগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মো. নাসির (২৫), মো. তালেব (২৭) ও উমেদপুর গ্রামের নূর জালালকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। রমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি