তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব সদস্যরা গতকাল খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. আবুল কালাম ওরফে কালাম (৩০), মো. আবু তালেব ওরফে আতিক (২০) ও মো. হাবিবুর রহমান ওরফে চন্দন (২৭)। এ সময় তাঁদের কাছ থেকে লাল-সবুজ গামছায় মোড়ানো অবস্থায় সৌদি ৫০ রিয়াল মূল্যমানের দুটি আসল নোট এবং সৌদি ৫০ রিয়াল সম-আয়তনের ৩৯৮টি সাদা কাগজ উদ্ধার করা হয়। তাঁরা সবাই ময়মনসিংহের বাসিন্দা। তাঁরা বিভিন্ন সময় ঢাকা শহরে এসে প্রতারণা করে সাধারণ নিরীহ মানুষকে সর্বস্বান্ত করে আসছিলেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।