তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে গতকাল শনিবার চোরাই মোটরসাইকেল কেনাবেচার সময় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের আমিনুল ইসলাম (২৬), রংপুরের মোমিনপুরের মোছাদ্দেক হোসেন (৪০) ও রংপুরের লালচাঁদপুর এলাকার মাসুদ রানা (৩০)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ওই তিনজন দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের কাজে জড়িত রয়েছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি