তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালি উপজেলায় চড়াইকোল রেলস্টেশনে নাশকতার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন চড়াইকোল গ্রামের সোহেল রানা (১৯), কামরুল ইসলাম (২৫) ও শাহীন ওরফে ভোলা (২৯)। গত ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চড়াইকোল রেলস্টেশনে রাজবাড়ি থেকে আসা পোড়াদহগামী শাটল ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তাদের আটক করা হয়। কুষ্টিয়া অফিস