প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জে মাদ্রাসার এক ছাত্রীকে অপহরণের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে ওই ছাত্রীর মা ছয়জনকে আসামি করে মামলা করেন। এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে পাঁচ-ছয়জনের একটি দল জোর করে অটোরিকশায় তুলে নিয়ে যায়। মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপপরিদর্শক মো. জয়নাল আবেদীন বলেন, ছাত্রীটিকে উদ্ধারে অভিযান চলছে।
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি