তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরায় শহীদুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত শনিবার রাতে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে। রামপুরা থানা সূত্র জানায়, গত শনিবার রাতে পূর্ব রামপুরার নিজ বাড়ির সামনে শহীদুল্লাহ খুন হওয়ার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন বাবুল হোসেন (৩০), সুমন (২১) ও নুর ইসলাম ওরফে নুরাকে (২৩) গ্রেপ্তার করে। গতকাল রোববার নিহত শহীদুল্লাহর ভাই আইনজীবী কামরুজ্জামান অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে রামপুরা থানায় হত্যা মামলা করেন।