প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার বিশ্বনন্দী ইউনিয়নের মানিকপুর সেতুসংলগ্ন এলাকায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে শাড়িগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সোহাগ, জুয়েল ও আল-আমিন। আড়াইহাজার থানার ওসি আলমগীর বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি