তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটারের মাধ্যমে জাল দলিলপত্র ও সার্টিফিকেট তৈরির অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বুধবার পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর ফকিরাপুল এলাকায় জনতা অনুবাদ সেন্টারে অভিযান চালিয়ে আবদুল কাইয়ুম (৬২), নাসির আহমেদ (২৪) ও জাহাঙ্গীর আলমকে (১৮) গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট, নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও জালিয়াতের কাজে ব্যবহূত কম্পিউটারসহ আনুষঙ্গিক জিনিসপত্র উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তি।