তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের দোভাষী বাজার থেকে জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের উলবিয়া পাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে রেজাউল করিম (৩৫), একই ইউনিয়নের রমলু পাড়া গ্রামের গোলাম কাদেরের ছেলে মনিরুল আলম (৩৫) ও কক্সবাজার জেলার সদর উপজেলার বৈদ্যঘোনা এলাকার নুরুল ইসলামের মেয়ে ছেহেরু আকতার (২৪)।