তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলায় মোটরসাইকেলে করে পাচারকালে গত বৃহস্পতিবার রাত নয়টায় ৬৮ বোতল ফেনসিডিলসহ ওই গাড়িতে থাকা তিন মাদক ব্যবসায়ীকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার হওয়া ফেনসিডিল এবং আটক মোটরসাইকেলটি থানা পুলিশের কাছে রাতেই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট ডিবি পুলিশের এসআই মো. জহুরুল ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর থানায় সংশ্লিষ্ট আইনের ধারায় একটি মামলা করেন।