তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিভিন্ন স্থান থেকে গত বৃহস্পতিবার ভোরে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা আড়াইহাজার ও এর আশপাশের এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসছিলেন বলে দাবি করেছেন থানার এসআই জাহেরুল হক। তাঁরা হলেন নরসিংদী সদর উপজেলার আলম, নুরুল আমিন ও রায়পুরা উপজেলার রসুলপুর এলাকার ফারুক।
নারায়ণগঞ্জ প্রতিনিধি