প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে ভুয়া কর্নেল ও মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই যুবক এবং তাঁদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে সদর থানার পুলিশ তাঁদের আটক করে। তাঁদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন নয়ন কুমার, শাহজাহান এবং তাঁদের সহযোগী মফিজার রহমান।