তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত সোমবার রাতে এক কিশোরীকে (১৭) শ্লীলতাহানির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার ভেজকী গ্রামের মো. নিজাম (২২), পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের টিঅ্যান্ডটি সড়কের পরাগ রায় (২৫) ও গয়ালী পাড়ার গোবিন্দ তালুকদার (২৬)। মঠবাড়িয়া থানার ওসি নাসির উদ্দিন মল্লিক বলেন, মেয়েটির মা মামলা করেছেন।