তিনজন মা পেলেন মালয়েশিয়া ভ্রমণের বিমান টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঁড়া দুধ নেসেল নিডো বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনার এক যুগ পূর্তি উপলক্ষে তিনজন মায়ের হাতে পরিবারসহ মালয়েশিয়া ভ্রমণের বিমান টিকিট তুলে দিয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে টিকিটগুলো দেওয়া হয়।বাংলাদেশে কার্যক্রমের যুগপূর্তি উপলক্ষে নেসেল নিডো মায়েদের জন্য ‘জিতে নিন মালয়েশিয়া ট্যুর’ শীর্ষক এক প্রতিযোগিতার আয়োজন করে। এর আওতায় নিডো ফরটিফায়েডের ৪০০ গ্রামের প্যাকেট কিনে মায়েরা ‘সোনামণির বেড়ে ওঠায় নিডো’ বিষয়ে লিখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। এতে বিজয়ী হন হাসনাতুল হোসেন, আবিদা সুলতানা ও অন্তরা শরীফ। এ ছাড়া আরও নয়জন মাকে দেওয়া হয় বিশেষ পুরস্কার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নেসেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট থেরন্ড। এতে আরও বক্তব্য দেন কোম্পানির ব্যবসায়িক ব্যবস্থাপক (ডেইরি) নুজহাত ইউসুফ বারী। বিজ্ঞপ্তি।