তিনজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দুই বাড়িতে ডাকাতির ঘটনায় হওয়া মামলার তিন আসামির দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। গত মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান বন্দর থানার ওসি মো. আবুল কালাম। তাঁরা হলেন বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকার মো. হাসান (২৮) ও সোহাগ মিয়া (২৫) এবং বরিশালের বানারীপাড়ার আল আমিন (২০)। গত ২৭ জানুয়ারি ভোরে ওই তিনজনসহ এক দল ডাকাত বন্দর উপজেলার কুতুব উদ্দিন মোল্লা ও মহসীন মোল্লার বাড়িতে লুট করে।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ